logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ফসলের গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ উৎপাদন ও সংরক্ষণ' বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ ১১জুন ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:০০মি. দিনব্যাপী 'ফসলের গুণগত মানসম্পন্ন সুস্থ বীজ উৎপাদন ও সংরক্ষণ' বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ডিন, কৃষি অনুষদ, প্রফেসর ড. ইসলাম হামিম, প্রধান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ।প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ড. পূর্নিমা দের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী, সাবেক পরিচালক প্রফেসর ড. মো: আলী হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের বলেন-ভাল বীজে ভাল ফসল। নিজেদের ভাল বীজ সংরক্ষণ করতে হবে, পরবর্তীতে নিজেদের সংরক্ষিত বীজ পরের বছর মাঠে লাগাতে হবে। এভাবে নিজের এবং দেশের উন্নয়ন ঘটাতে হবে। দিনব্যাপি উক্ত কৃষক প্রশিক্ষণে বীজের জীবানু ও রোগ সনাক্তকরণ, দমন এবং সুস্থ সবল বীজ সংরক্ষণ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের ২০ জন কৃষক কোর্সে অংশগ্রহণ করেন ।

Publish Date: 11 Jun, 2026