logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট -এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সচেতনতা র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া।
​আজ ১১ জুন ২০২৬, বৃহস্পতি বার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের বকুলতলায় ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট-এর পরিচালক প্রফেসর ড. মো: আবদুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই র‍্যালিতে একাধিক অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ,বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
্যালিটি শুরু হওয়ার পূর্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন "পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থেই জরুরি। পরিবেশ যদি ভালো না থাকে, তবে যেকোনো ইকোসিস্টেমের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে প্রতিটি উপাদানের চরম বিপর্যয় বঘটে। তাই পরিবেশের ওপর সম্যক জ্ঞান থাকা এবং তা প্রতিপালন করা আমাদের দেশের প্রত্যেক শিক্ষিত জনগোষ্ঠীর অন্যতম প্রধান দায়িত্ব। একই সাথে সমাজের যারা এই বিষয়ে সচেতন নন, তাদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেওয়াওআমাদের কর্তব্য।"
র‍্যালিটি সমাবর্তন চত্বর সংলগ্ন করিডর পেরিয়ে কেন্দ্রীয় লাইব্রেরি ও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে হেলিপ্যাড চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক দুইটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, বাকৃবিতে প্রতিবছরই পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে এমন র‍্যালির আয়োজন করা হয়।

Publish Date: 11 Jun, 2026